images

দেশজুড়ে

আবাসিক হোটেলে অনৈতিক কাজ, নারীসহ আটক ৪

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ০৮:৪৩ পিএম

দিনাজপুর পৌর শহরের এস এম আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। 

আরও পড়ুন
Web-Image

মধ্যরাতে নারীর ঘর থেকে আটক বিবস্ত্র পুলিশ সদস্য, অতঃপর...

আটককৃতরা হলেন, জেলার বোচাগঞ্জ উপজেলার বনমালী গ্রামের গোবিন্দ সরকারের ছেলে কনক সরকার (২৫), একই উপজেলার লক্ষণীয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফাহিম রহমান (২৪)। বাকি দুজন নারী। 

কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পৌর শহরের এস এম আবাসিক হোটেলে অসামাজিক কাজ হয়। পরে সেখানে অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করলে দুজন ছেলে এবং দুজন মেয়েকে পাওয়া যায়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

আরটিভি/এএএ-টি