মধ্যরাতে নারীর ঘর থেকে আটক বিবস্ত্র পুলিশ সদস্য, অতঃপর...

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ০৭:০১ পিএম


নারীর ঘরে আটক পুলিশ সদস্য, এরপর যা ঘটল 
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এক তালাকপ্রাপ্ত নারীর ঘর থেকে বিবস্ত্র অবস্থায় টি এম নাছির উদ্দিন নামে এক পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। 

টি এম নাছির উদ্দিন সিরাজগঞ্জ সদরের সয়াগোবিন্দ নয়ন মোড় ভাঙ্গাবাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। কনস্টেবল নাছির রাজশাহী পুলিশ লাইনে ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, কনস্টেবল নাসির উদ্দিন বিবাহিত। বাসা ভাড়া নিয়ে রাজশাহী শহরে থাকতেন তিনি। সিরাজগঞ্জে তার স্ত্রী-সন্তান রয়েছে। তালাইমারি এলাকার এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার রাতে নাসির ওই নারীর বাসায় যান। ওই সময় স্থানীয়রা তাদের আটক করে।

আরও পড়ুন

এ সময় নাছির ও ওই নারী জানান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে মৌলভীর কাছে বিয়ে করেছেন। এ বিয়ের দুজন সাক্ষী রয়েছে। এ ছাড়া তারা যে এলাকায় ভাড়া বাসায় থাকেন সেখানকার মসজিদের ইমাম ও মুসল্লিরা বিয়ের বিষয়টি জানে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তারা বিয়ে করেছে বলে আমাদের জানিয়েছে। কিন্তু বিয়ের কোনো কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে বিয়ে করেছেন। 

তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্যের পরিবারকে জানানো হয়েছে। তারা এলে সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission