images

দেশজুড়ে

প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৭:৪৯ পিএম

পাবনার চাটমোহরে প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক রাব্বি শেখ (১৫)। 

সোমবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

রাব্বি শেখ উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কুতুবদিয়ার গ্রামের রবিউল শেখের ছেলে।

আরও পড়ুন
06

মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন, গ্রেপ্তার ২

রাব্বির বড়ভাই রিয়াজ শেখ জানান, পাশের গ্রামের একটি মেয়ের সাথে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল।কিছুদিন আগে তারা বাড়ি থেকে পালিয়ে গেলে উভয় পরিবার তাদের বিয়ের আশ্বাসে ফিরিয়ে আনে। পরে মেয়ের পরিবার কৌশলে মেয়েকে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিলে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। সোমবার সকালে রাব্বি জানতে পারে তার প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এই খবর শুনে সে সবার অজান্তে নিজ ঘরের দরজা বন্ধ করে বাঁশের আড়ার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এফএ