images

দেশজুড়ে

কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত থাকবে যান চলাচল

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৩১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ছয় দিন নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল বিষয়টি নিশ্চিত করেন।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে জানিয়েছে, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। 

আরও পড়ুন
0221000444120

কুমিল্লা-২ আসন: বিএনপিতে মনোয়ার সরকারের সরব উপস্থিতি

এ সময়ে প্রয়োজন অনুযায়ী কখনও ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা কখনও ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর টানেল উদ্বোধনের পর যানবাহন চলাচল উন্মুক্ত করা হয় কর্ণফুলী টানেল। ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে এ টানেল নির্মাণ করা হয়। ব্যয়ের মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। 

আরটিভি/এসআর/এস