কুমিল্লা-২ আসন: বিএনপিতে মনোয়ার সরকারের সরব উপস্থিতি

গোলাম কিবরিয়া, আরটিভি নিউজ

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৬ পিএম


কুমিল্লা-২ আসন: বিএনপিতে মনোয়ার সরকারের সরব উপস্থিতি
ছবি: আরটিভি

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে বিএনপির প্রবীণ নেতা এম কে আনোয়ারের মৃত্যুর পর থেকে নেতৃত্ব সংকট দেখা দেয়। তবে সাম্প্রতিক সময়ে এ আসনে নতুন করে সরব হয়েছেন কয়েকজন নেতাকর্মী। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস-প্রেসিডেন্ট মনোয়ার সরকার।

বিজ্ঞাপন

দীর্ঘদিন প্রবাসে থাকলেও তিনি এলাকায় দুর্যোগ-দুর্দশার সময়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। করোনা মহামারি ও ভয়াবহ বন্যার সময় ইউরোপ থেকে ত্রাণ পাঠিয়ে স্থানীয় মানুষের পাশে দাঁড়ান। আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা-মামলার ভয়ে এলাকায় না এলেও সরকারের পতনের পর তিনি পূর্ণোদ্যমে মাঠে নেমেছেন। বর্তমানে সামাজিক আচার-অনুষ্ঠান, খেলাধুলা, ধর্মীয় আয়োজন ও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন মনোয়ার সরকার।

গত এক বছরে তিনি এলাকায় একাধিক কর্মসূচি হাতে নেন। খালেদা জিয়ার জন্মদিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করেন। আওয়ামী সরকারের পতনের এক বছর পূর্তিতে বিজয় র‌্যালিতে নেতৃত্ব দেন। শীতকালে হোমনা উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫ হাজারের বেশি কম্বল বিতরণ করেন। করোনাকালে ঢাকায় ভাড়াটিয়াদের জন্য ১২ লাখ টাকা ভাড়া মওকুফ করেন এবং কয়েক হাজার পরিবারকে খাদ্য, ওষুধ ও স্যানিটাইজার সরবরাহ করেন।

বিজ্ঞাপন

0141477

স্থানীয় বিএনপি সমর্থক কবির হোসেন বলেন, অনেকেই নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন। তবে মনোয়ার সরকারকে ব্যতিক্রম মনে হচ্ছে। তিনি ইতিবাচক আচরণ ও কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন।

বিজ্ঞাপন

মনোয়ার সরকার শিক্ষাজীবন শুরু করেন ঢাকায়। পরে ইতালির ভেনিসে অর্থনীতি, ব্যবসা ও পর্যটন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি ও পলিটিক্স বিষয়ে পিএইচডি করছেন। ছাত্রজীবনে ১৯৯১ সালে ঢাকা মহানগর ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। বর্তমানে তিনি যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

202002555

বিজ্ঞাপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশার বিষয়ে মনোয়ার সরকার বলেন, আওয়ামী সরকারের আমলে প্রবাসে থেকেও দলের জন্য কাজ করেছি। স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলাম। আমি হোমনা-তিতাসের মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করি তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission