images

দেশজুড়ে

আবাসিক হোটেলে অনৈতিক কাজ, ৫ নারী-পুরুষ ধরা

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ০৩:২৪ পিএম

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে পাঁচ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। ওই পাঁচজনকে আটকের পর হোটেলটিও সিলগালা করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর তালতলাস্থ হোটেল বিলাসে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো- রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)। এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ।

অভিযানকালে হোটেল বিলাস সিলগালা করা হয়। এর আগে, গত ১৩ অক্টোবর অনৈতিক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ সিলগালা করেছিল পুলিশ।

আরও পড়ুন
Rtv

দাদিকে হত্যার পর ফেসবুকে পোস্ট, অতঃপর...

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরীর সকল হোটেল মালিকদের সাথে বৈঠক করে নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা করার আহবন জানিয়েছিলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। এরপরও যারা নির্দেশনা না মেনে হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার তালতলাস্থ হোটেল বিলাসে অভিযান চালিয়ে ৫ নারী-পুরুষকে আটক করা হয় এবং হোটেলটি সিলগালা করা হয়।

আরটিভি/একে