দাদিকে হত্যার পর ফেসবুকে পোস্ট, অতঃপর...

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ০২:৪০ পিএম


দাদিকে হত্যার পর ফেসবুকে পোস্ট, অতঃপর...
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ শয়নকক্ষে দাদিকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে আপন নাতিকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা মোছা. সন্দেস খাতুন (৮৫) চকবরু গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে। 

বিজ্ঞাপন

স্বজনরা জানান, বুধবার গভীর রাতে শয়নকক্ষে প্রবেশ করে সজিব তার দাদিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর সজিব তার ফেসবুক আইডিতে ‘আল্লাহু আকবার’ লিখে একটি স্ট্যাটাস দেন। কিছুক্ষণ পর ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না’ লিখে আরেকটি স্ট্যাটাস দেন। বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি সলঙ্গা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং নাতি সজিবকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, মৃতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নেশাগ্রস্ত ও মানসিক সমস্যার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission