images

দেশজুড়ে

মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ০৮:৩৯ এএম

বগুড়ায় সেউজগাড়ী ইসকন মন্দির-সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।তিনি গাড়ি ও সিমেন্টের ব্যবসা করতেন।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৫)। তিনি শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, রাতে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। তখন দেখা যায়, অন্ধকারে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে খোকনকে উপর্যুপরি আঘাত করছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন
07_20251025_051242573

মঙ্গলবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

আরটিভি/এস