মঙ্গলবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ০৮:৩০ এএম


মঙ্গলবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমার মেরামত এবং গাছের ডালপালা কাটার কাজের কারণে সিলেট নগরীর বেশ কিছু এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) ৯ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ ও গাছের ডালপালা কাটার জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission