সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১২:৪৯ এএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় দুর্বৃত্তদের আগুন দেওয়ায় খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তবে পুলিশ বলছে, আগুনের কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় সোমবার ঘোষণার দিন ধার্য্য। এ রায় ঘোষণার ইস্যু নিয়ে পটিয়া বাইপাসে ছাত্রলীগের কিছু নেতাকর্মী স্লোগান দিয়ে সড়কে আগুন দিয়েছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি জসীম উদ্দীন জানান, বাইপাসে গাছের আগুন দেয়ার কোন তথ্য তাদের কাছে নেই।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও আগুনের সাদৃশ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন যুবক মুখে মাস্ক দিয়ে টায়ারে আগুন দিতে দেখা যাচ্ছে এবং স্লোগান দিতে দেখা যায়। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
আরটিভি/একে