ধামরাইয়ে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১২:০৫ এএম


ধামরাইয়ে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ধামরাই-গুলিস্তান (ডি-লিংক) নামে একটি পার্কিং করা বাস। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়। পরে রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা পালিয়ে যায়। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা বলেন, রাত ১০টার পর ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই-গুলিস্তান নামে একটি বাসে আগুনের খবর আসে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে লিংক রোডে প্রায় ১০০ গজ দূরে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission