সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০২:৪৮ পিএম
শরীয়তপুরের ডামুডায় অটো রিকশার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে দ্বিখণ্ডিত হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কুতুবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত নারী নাসিমা বেগম উপজেলার পূর্ব ডামুড্ডা ইউনিয়নের দাইমিচর ভয়রা গ্রামের আসাদ হাওলাদারের স্ত্রী। তার আয়মন নামে এক ছেলে রয়েছে।
স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিমা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। ছেলের আকিকা অনুষ্ঠানের জন্য শশুরবাড়িতে আসেন। আকিকার মাংস নিয়ে নাসিমা তাদের বাপের বাড়ি মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। ডামুড্যা থেকে তিনি ব্যাটারিচালিত অটোতে ওঠেন শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে। পথিমধ্যে উপজেলার কুতুবপুর এলাকায় অটোর মোটরের সাথে গলার ওড়না পেঁচিয়ে যায় এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাশটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মার্গে পাঠায়।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, আমি সকালে বাজারে যাওয়ার সময় খবর পায় এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। আমি এসে দেখি অটোতে থাকা যাত্রীর শরীরের অংশ অটোতে ও মাথা রাস্তার পাশে পড়ে আছে। সাথে সাথে আমি পুলিশকে খবর দেই পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত স্বামী মোহাম্মদ আসাদ হাওলাদার বলেন, আমার ছেলের আকিকা অনুষ্ঠান ছিল গতকাল। এজন্য গত পরশুদিন সে ঢাকা থেকে বাড়িতে আসেন। আমার স্ত্রী গার্মেন্টসে কাজ করেন। আমি দেশে থাকি ব্যবসা করি। আজকে সকালে আমার শ্বশুরবাড়ির মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। আটটার সময় বাসা থেকে বের হন তিনি। নয়টার কিছু পরে আমাকে এক মহিলা ফোন দিয়ে বলেন আমার স্ত্রী এক্সিডেন্ট করেছে। তাড়াতাড়ি আসেন আমি এসে দেখি আমার স্ত্রী মারা গেছে। আমি তদন্ত সাপেক্ষে বিচার চাই।
ডামুড্যা থানা অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, আমরা ঘটনা শোনার সাথে সাথে এখানে আসি এসে দেখি একটি নারীর দেহ অটোতে ও মাথা নিচে পড়ে যায় পড়ে রয়েছে অটোর চলতে যেই মোটর রয়েছে সেই সাথে তার বোরকার ওড়না পেঁচানো রয়েছে। আমি আমরা দ্রুত মরদেহটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠাই।
আরটিভি/এস