ন্যায়বিচারই জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে: ফারুকী

আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০২:১৭ পিএম


ন্যায়বিচারই জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে: ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি এই স্ট্যাটাস দেন। 

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, টিভিতে দেখতে পেলাম জুলাইয়ে আহতরা কাঁধে ‘মাতৃভূমি অথবা মৃত‍্যু’ লেখা স্কার্ফ পড়ে ট্রাইব্যুনালে ঢুকছে। ধীর পায়ে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও লিখেছেন, শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে রিপোর্ট করছে রিপোর্টাররা। বেশিরভাগ পরিবারের সদস্যরা এখনও সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের মুখে শুধু একটাই কথা ‘বিচার চাই’।

সবশেষে উপদেষ্টা লিখেছেন, দুই বোন মিম-মিতুর কাঁধে শহীদ রাব্বির লাশ। প্রতিটা শহীদের পরিবারের কাঁধে তাদের প্রিয়জনের লাশ। আর বাংলাদেশের কাঁধে ন‍্যায়বিচারের ভার। ন‍্যায়বিচারই একটা জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে, হিলিং করতে পারে আমাদের গভীর ক্ষতের।

বিজ্ঞাপন

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission