images

দেশজুড়ে

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৭:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু)-এর স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় ককটেল হামলা ও অগ্নিসংযোগে চেষ্টার ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়। 

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় রাত পৌনে ৩টার দিকে। হামলাকারীরা বাসার মূল ফটকে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। 

এ বিষয়ে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, হামলার পরপরই কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আরও পড়ুন
Web-Image

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো প্রাইভেটকার, অতঃপর...  

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। 

তিনি আরও জানান, এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

আরটিভি/এএএ