চট্টগ্রামের বন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার নিচে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে।
ভয়াবহ এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ





