images

দেশজুড়ে

এনসিপি নেতা জাহাঙ্গীর আমরণ অনশনে

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৫ পিএম

বগুড়ার শিবগঞ্জে কৃষকদের ন্যায্য অধিকার ও সার সংকটকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জাহাঙ্গীর আলম আমরণ অনশন শুরু করেছেন। তিনি শিবগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অনশনে বসেন জাহাঙ্গীর আলম। 

আরও পড়ুন
04

ওয়ার্কশপের আড়ালে তৈরি হতো আগ্নেয়াস্ত্র

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার ও কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের অমানবিক ভোগান্তিতে ফেলা হচ্ছে। সরকারি বরাদ্দে অনিয়ম, বাইরের উপজেলার ডিলার নিয়োগের অপচেষ্টা এবং হিমাগারে আলু নষ্ট হওয়ার মতো ঘটনায় কৃষক আজ দিশেহারা। কৃষকের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমার এ অনশন চলবে।

এদিকে তার অনশন ঘিরে উপজেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন একনজর দেখতে অনশনস্থলে ভিড় করছেন। স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা উপস্থিত থেকে তাকে সংহতি জানান।

আরটিভি/এফএ