ওয়ার্কশপের আড়ালে তৈরি হতো আগ্নেয়াস্ত্র

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৮ পিএম


ওয়ার্কশপের আড়ালে তৈরি হতো আগ্নেয়াস্ত্র
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে একটি ওয়ার্কশপে তৈরি হতো দেশীয় অস্ত্র। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সেখান থেকে পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে ওয়ার্কশপের মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

নুর উদ্দিন জিতু পাশের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে জিতু দোকানঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপ ব্যবসা করে আসছেন। এর আড়ালে তিনি দেশীয় এলজিসহ নানা ধরনের অস্ত্র তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় মালিক জিতু পালিয়ে গেছেন। পুলিশ ওই দোকান থেকে একটি দেশীয় পিস্তল, কয়েকটি স্প্রিন্টার, স্প্রে, রাইফেল-শটগানের হাতলসদৃশ বিভিন্ন নকশার অন্তত ২৫টি কাঠের টুকরাসহ সরঞ্জাম উদ্ধার করে।
 
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, ‘জিতু ওয়ার্কশপের আড়ালে অবৈধভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল। তাকে আটক করতে অভিযান চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।’

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission