images

দেশজুড়ে

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪২ পিএম

গাইবান্ধায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরির আঘাতে সৈকত নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন
15

সার না পাওয়ায় কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ ঘটনা ঘটে। 

 
সৈকত গাইবান্ধা জেলা শহরের মাস্টার পাড়ার আলি আহমেদের ছেলে।
 
সৈকতের স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সঙ্গে বেশ কিছুদিন থেকে তার শত্রুতা চলে আসছিল। মঙ্গলবার রাতে শহর থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈকত মাদক সেবন ও কারবারের দায়ে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন। সম্প্রতি জেল থেকে বের হয়ে কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘটনে তদন্ত চলছে।

আরটিভি/এফএ