সার না পাওয়ায় কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা

আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০২:৫৬ পিএম


সার না পাওয়ায় কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। এতে তার একটি দাঁত ভেঙে গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় জেলায় সার চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরেই কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে উমরাডাঙ্গী বাজারের ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে সার নিতে কৃষকদের ভিড় বাড়তে থাকে।

বিজ্ঞাপন

কৃষকদের অভিযোগ, রবি মৌসুমে আলু, গম, ভুট্টা ও সরিষার চাষে ব্যস্ত থাকলেও ডিলারদের কাছে পর্যাপ্ত সার মিলছে না। সার বিতরণের সময় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি থেকে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় অন্য পাঁচ কৃষক তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে চলে যেতে দেখেন উপস্থিত কৃষকরা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

হট্টগোলের এক পর্যায়ে আকতার হোসেন দুপুরের খাবারের জন্য স্থান ত্যাগ করলেও পরে বিতরণ পয়েন্টে ফেরার পর বিক্ষুব্ধ কৃষকরা তাকে মারধর করেন। তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, আহত কর্মকর্তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং দাঁত ভেঙে গেছে। তার চিকিৎসা শেষে ভিকটিমের বক্তব্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল থানার ওসি বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission