images

দেশজুড়ে / রাজধানী

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ঢাকায় ধরা

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০১:০৫ পিএম

জমি-প্লট জালিয়াতি, প্রতারণা এবং হত্যা মামলাসহ একাধিক অভিযোগে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় ছয়টি মামলা রয়েছে।

গ্রেপ্তার মনি শেরপুর সদর উপজেলার তালুকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নিয়ে জামানত হারান।

আরও পড়ুন
Web-Image10

চা দোকানিকে হঠাৎ কুপিয়ে হত্যা, কী ঘটেছিল?

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গণমাধ্যমকে বলেন, মাহমুদুল হক মনির বিরুদ্ধে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলার বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরটিভি/আইএম