images

দেশজুড়ে

রাতে আবাসিক হোটেলে ওঠেন সুমন, এরপর যা ঘটল

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৮ এএম

সাতক্ষীরায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের হোটেল প্যারাডাইস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সুমন কুমার (৪৮)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পরিমল দাসের ছেলে।
 
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার পর সুমন হোটেলের একটি কক্ষে ওঠেন। পরের দিন সারাদিন কেউ তাকে দেখতে পাননি। শনিবার সন্ধ্যা ৮টার দিকে হোটেলের কর্মীরা অন্য আরেকজনের কাছে রুম ভাড়া দেওয়ার জন্য দরজায় ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

আরও পড়ুন
04

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে প্রাণ হারালেন শাশুড়ি-পুত্রবধূ

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে মারা গেছেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হলেও পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওসি বলেন, এখনও পর্যন্ত মৃত্যুর ক্ষেত্রে কোনো সন্দেহের বিষয় পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য আমরা যাচাই করছি।

আরটিভি/আইএম