মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে প্রাণ হারালেন শাশুড়ি-পুত্রবধূ

আরটিভি নিউজ  

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৮ এএম


মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে প্রাণ হারালেন শাশুড়ি-পুত্রবধূ
ছবি: সংগৃহীত

দিনাজপুর সদর উপজেলায় মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাশুড়ি ও পুত্রবধূ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫জন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা-দিনাজপুর মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে হতাহত হন তারা।  আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- সদর উপজেলার ইথরাইল ইউনিয়নের নুনাইজ গ্রামের আজিজুর রহমানের স্ত্রী খাদিজা বেগম ও রফিকুল ইসলামের স্ত্রী শেফালী (৩৮)। তারা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ।

বিজ্ঞাপন

আহতরা হলেন- শরিফা (৪৫), রওশনারা (৪০), আমেনা (৩৮), রাহেনা (৪৫) ও ইজিবাইকের চালক খলিলুর রহমান (৩৫) । 

হতাহত পরিবারের স্বজন বাবুল হোসেন জানান, শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটে শনিবার সকাল ১০টার দিকে তার মা মাজেদা বেগম মারা যান। খবর পেয়ে খাদিজা বেগম ও শেফালীসহ ওই পরিবারের অন্য সদস্যরা মিলে দেখতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চুনিয়াপাড়ায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। 

বিজ্ঞাপন

এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের চালক খলিলুর রহমানের মা খাদিজা বেগম মারা যান। পরে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শেফালী মারা যান। আহত খলিলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে জানাতে চাইলে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুজ্জামান জানান, ট্রাক ও ইজিবাইক দুর্ঘটনায় দুই নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহগুলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলেও জানান তিনি

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission