images

দেশজুড়ে

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০২:৪৩ পিএম

চট্টগ্রাম নগরে নাঈম বিশ্বাস নামে পুলিশের এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চক্রেসো আবাসিক এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন
04

সীমান্তে আবেগঘন মুহূর্ত, শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

নাঈম বিশ্বাস চট্টগ্রামের এপিবিএন-৯-এ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি এবং তার স্ত্রী দুজনই কনস্টেবল। তাদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন নাঈম।

এ বিষয়ে এপিবিএন-৯ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে মঙ্গলবার (৯ ডিসেম্বর) লাশের ময়নাতদন্ত হবে।

আরটিভি/এফএ