সীমান্তে আবেগঘন মুহূর্ত, শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০১:৫৫ পিএম


সীমান্তে আবেগঘন মুহূর্ত, শেষবারের মতো মায়ের মুখ দেখল মেয়ে
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক সিদ্ধান্তে শেষবারের মত বাংলাদেশের নাগরিক মায়ের মুখটি দেখার সুযোগ পেলেন তার ভারতীয় মেয়ে। বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে মৃত্যুবরণ করা বাংলাদেশি তারা বানুর মুখ শেষবারের মতো দেখার সুযোগ পান ভারতে বসবাসরত তার মেয়ে মালেকা বেগমসহ স্বজনরা।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর ) রাত ৯টায় চাঁপাইনবাবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা তারা বানু (৭৫) মৃত্যুবরণ করেন। 

আরও পড়ুন

খবর পেয়ে ভারতে থাকা তার মেয়ে বিএসএফের মাধ্যমে লাশ দেখার আবেদন করেন বাংলাদেশের বিজিবির কাছে। বিষয়টি জানার পর মানবিক বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে স্বজনদের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।

শূন্যরেখায় মায়ের মুখ দেখে আবেগে ভেঙে পড়েন মেয়ে মালেকা বেগম। শেষ বারের মত মাকে দেখার সুযোগ দেয়ায় বিজিবি ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান মালেকা বেগম ও তার ভারতীয় আত্মীয়রা।

বিজ্ঞাপন

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন ‘বিজিবি সবসময় যেকোনো মানবিক প্রয়োজনে সহানুভূতিশীল ভূমিকা পালন করে।’

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission