images

দেশজুড়ে

৩৫ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, অতঃপর... 

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩২ পিএম

রাজশাহীতে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে আটকা পড়েছে দুই বছরের শিশু মো. স্বাধীন। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।

মো. স্বাধীনের বাবার নাম রাকিব। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image

হঠাৎ ফসলের মাঠে হেলিকপ্টারের জরুরি অবতরণ, ঘটনা কী 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান গণমাধ্যমকে বলেন, রোববার দুপুরে বাড়ির পাশে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু স্বাধীন। পরিত্যক্ত সেই গভীর নলকূপের মালিক তাহের। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে নলকূপটি অকেজো অবস্থায় পড়ে ছিল।

ওসি আরও জানান, শিশুটিকে জীবিত উদ্ধার করতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

আরটিভি/এএএ