হঠাৎ ফসলের মাঠে হেলিকপ্টারের জরুরি অবতরণ, ঘটনা কী 

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ 

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৪:৪৭ পিএম


হঠাৎ ফসলের মাঠে হেলিকপ্টারের জরুরি অবতরণ, ঘটনা কী 
ছবি: আরটিভি

পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টারটি (এস২–এজিপি) যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। হঠাৎ ত্রুটি ধরা পড়লে পাইলট ঝুঁকি এড়াতে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকে ফসলের মাঠে হেলিকপ্টারটি অবতরণ করান। এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল চারটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এ সময় হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন। তারা স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্কয়ার গ্রুপের আরও একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে আরোহীদের ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। যান্ত্রিক ত্রুটি চিহ্নিত ও সমাধানের জন্য সন্ধ্যা ছয়টার দিকে আসেন এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন।

বিজ্ঞাপন

এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন জানান, হেলিকপ্টারের সাপোর্টিং ব্যাটারিটির (লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারি) চার্জ তোলার জন্য সেটিকে ঢাকা পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিশিয়ান টিম আসবে। আশা করি দ্রুত সময়ের ভিতর যান্ত্রিক-ত্রুটি মেরামত সম্ভব হবে।

এ ঘটনার পর সন্ধ্যা নামলেও আশপাশের বাসিন্দারা ফসলের মাঠে হেলিকপ্টারটি দেখতে ছুটে আসেন।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission