images

দেশজুড়ে

এবার পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে হত্যা

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৫ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে পুলিশ পরিচয়ে একটি দল রাতের অন্ধকারে বিএনপি নেতা সাইফুল সর্দারের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল সর্দার (৪৭) সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং পেশায় কৃষক ছিলেন। হামলায় আরও একজন ব্যক্তি ইসমাইল মোল্যা গুরুতর আহত হয়েছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসনাত খান জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে রাতে পুলিশ পরিচয়ে ওই ব্যক্তির বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। একজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনও সাইফুল সর্দারের হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুন
11

পাশের গ্রামে বিয়ে করতে হেলিকপ্টার নিয়ে গেলেন বর

স্থানীয়রা এই ঘটনার দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

আরটিভি/এসকে