images

দেশজুড়ে

বাবার চেয়ে হান্নান মাসউদের ১৮ গুণ বেশি টাকা, পেশা ব্যবসা

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ০৭:২৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবদুল মালেক ২০২৪ সালের জাতীয় নির্বাচনে হঠাৎ আলোচনায় আসা বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

হলফনামা বিশ্লেষণ করলে দেখা গেছে, হান্নান মাসউদের কাছে বর্তমানে টাকা রয়েছে ৩৫ লাখ। আর তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের কাছে টাকা রয়েছে ১ লাখ ৯৩ হাজার। সে হিসেবে হান্নান মাসউদের কাছে বাবার চেয়ে ১৮ গুণের চেয়ে বেশি টাকা রয়েছে।

হলফনামায় হান্নান মাসউদ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস উল্লেখ করে ঢাকায় ডিজিল্যান্ট গ্লোবাল নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক উল্লেখ বলে করেছেন। এতে তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ইত্যাদি খাতে এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু আট লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ টাকা ও আসবাব রয়েছে এক লাখ টাকা।

আরও পড়ুন
4

মরদেহ গোসল করানোর সময় যা দেখে ‘হতবাক’ পরিবার

অন্যদিকে বাবা আমিরুল ইসলাম আবদুল মালেকের ইলেকট্রিক পণ্যের মূল্য দেখানো হয়েছে ২৫ হাজার টাকা ও আসবাব দেখানো হয়েছে ৭৫ হাজার টাকার।

উল্লেখ্য, হান্নান মাসউদের বয়স ২৫ বছর। আর তার বাবার বয়স ৬৫। হলফনামায় দেওয়া তথ্য অনুয়ায়ী বাবা ছেলে দুজনই থাকেন হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রামের একটি বাড়িতে। বাড়িটিতে টিনশেডের ঘর ভেঙে একটি আধপাকা ঘর তৈরি করা হচ্ছে। বাড়ির সামনে ও পেছনে দুটি পুকুর রয়েছে।

আরটিভি/এস