images

দেশজুড়ে

মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৩:১৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার সফিপুর এলাকার সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদরাসায় ঘটনাটি ঘটেছে।

নিহত আলিফ ইসলাম (১১) কালিয়াকৈর উপজেলার কৌচাকুড়ি এলাকার শহীদ সাধন মিয়ার ছেলে। গত ৩১ ডিসেম্বর মাদরাসাটিতে ভর্তি হয় তাকে। তার মা আমেনা বেগম ওমানপ্রবাসী।

আরও পড়ুন
EC

ঘরে বসেই ইসিতে জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ

স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা যায়, মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকেই আলিফ সেখান থেকে কয়েকবার চলে যাওয়ার জন্য চেষ্টা করে। গতকাল মঙ্গলবার আলিফ তার মা আমেনার সঙ্গে মুঠোফোনে কথা বলে। পরে আজ সকালে আলিফ মাদ্রাসার ছাদে গিয়ে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টাকালে হঠাৎ নিচে পড়ে যায় সে। বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষ গুরুতর আহত অবস্থায় আলিফকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাদসার অধ্যক্ষ জিহাদী ফারুকি বলেন, আমাদের মাদরাসার একজন ছাত্র ছাদ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‌ (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

আরটিভি/এসএইচএম