ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঘরে বসেই ইসিতে জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
ফাইল ছবি

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও নাগরিকদের জন্য নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই নির্দিষ্ট কর্মকর্তা ও ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে ইসি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অঞ্চলভিত্তিক অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের দায়িত্বে নির্দিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিলেট অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ।

ইসি জানায়, সিলেট বিভাগের নাগরিক সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর ০১৭১৭২৪৪০৭৮ এ যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত ইমেইল [email protected] এর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগ পাঠানো যাবে।

এছাড়া, কেন্দ্রীয় পর্যায়েও অভিযোগ জানাতে [email protected] এবং [email protected] এই দুটি ইমেইল ঠিকানা চালু রাখা হয়েছে।

আরও পড়ুন

নির্বাচন কমিশন আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধানের লক্ষ্যে গত ১৪ ডিসেম্বর ২০২৫ দেশের ৩০০ সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন আসনের অভিযোগ এসব কমিটির কাছেও সরাসরি দাখিল করা যাবে।

ইসির দাবি, এই উদ্যোগ সিলেট বিভাগসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ জানিয়েছে কমিশন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি