images

দেশজুড়ে / বিশেষ প্রতিবেদন

পাশেই ফুটওভার ব্রিজ, তবুও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ০৩:৩৩ পিএম

Failed to load the video

বগুড়ায় অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে ব্যবহার হচ্ছে না অন্তত ১৫টি ফুটওভার ব্রিজ। পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে এসব ব্রিজ নির্মাণ করা হলেও সঠিক স্থানে না হওয়ায় সেগুলো এড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন সাধারণ মানুষ। আবার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থানে এখনো নেই কোনো ফুটওভার ব্রিজ।

কাগজে-কলমে মহাসড়কের এই অংশে পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ১৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু বাস্তবে সড়ক বিভাজন ফাঁকা থাকায় পথচারীরা সেখান দিয়েই চলাচল করছেন। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় জায়গা উপেক্ষা করে অব্যবহিত স্থানে ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, মাটিঢালি, চারমাথা বাস টার্মিনাল এলাকা, ধুনট মোড়সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। এসব এলাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পার হচ্ছে, ঘটছে দুর্ঘটনা।

আরও পড়ুন
Web-Image---Copy

সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওনের পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ বলেন, সড়কের কাটা স্থানগুলো দিয়ে যত্রতত্র মানুষ ও যানবাহন চলাচলের কারণেই দুর্ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন সময় জানানো হয়েছে। দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ সবসময় সহযোগিতা দিতে প্রস্তুত।

অন্যদিকে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবির মুখে নির্মিত হলেও ব্যবহৃত না হওয়া ফুটওভার ব্রিজগুলো অপসারণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সাসেক প্রকল্পের পরিচালক ড. ওয়ালেউর রহমান। 

তিনি বলেন, বন্ধ করতে গেলে বাধা দেওয়া হয়। আমরা কয়েকবার চেষ্টা করেছি। চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হবে, এরপর কী করা যায় তা দেখা হবে।

সড়ক দুর্ঘটনা কমাতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে প্রয়োজনীয় স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরটিভি/এএএ