images

দেশজুড়ে

খাগড়াছড়িতে বিপুল অস্ত্র ও মাদকসহ ২ ভাই আটক

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৭:০৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। তারা সম্পর্কে আপন ভাই।

সোমবার (২৭ জানুয়ারি) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি জোনের আওতাধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায়।

আটক মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬) ফটিকছড়ির ধর্মপুর গ্রামের বাসিন্দা।

অভিযান চলাকালে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ২টি শটগান, একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ডামি পিস্তল, একটি থ্রিনটথ্রি ক্যালিবারের গুলি, একটি শটগানের গুলি, তিনটি ব্যবহৃত শটগানের কার্তুজ, ১০০ রাউন্ড এয়ারগান অ্যামোনিশন, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং প্রায় চার লিটার দেশীয় মদ।

আরও পড়ুন
Web-Image

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় গভীর খাদে প্রাইভেটকার, যা জানা যাচ্ছে

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে/