ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় গভীর খাদে প্রাইভেটকার, যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার ছিটকে প্রায় ৫০ ফুট নিচের জলাশয়ে পড়ে গেছে। এতে সিটি ব্যাংকের এক কর্মকর্তাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে পৌরসভার নওপাড়া গ্রামের অরক্ষিত একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিটি ব্যাংক ঢাকা শ্যামলী শাখার কর্মকর্তা সঞ্জীব ঘোষ, ঢাকার ব্যবসায়ী মেহেদী আল-আমিন, ভাঙ্গার ব্যবসায়ী আলম মিয়া ও প্রাইভেটকারচালক রুবেল হোসেন।

জানা গেছে, দুপুর ২টার দিকে ঢাকা থেকে খুলনাগামী ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ ট্রেনটি নওপাড়া গ্রাম অতিক্রম করছিল। এসময় একটি প্রাইভেটকার রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারের চারজন যাত্রী আহত হন। পরে স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই এলাকায় দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আহত ব্যাংক কর্মকর্তা সঞ্জীব ঘোষ গণমাধ্যমকে জানান, তারা ঢাকা থেকে ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের ভূমি অফিসে একটি জমির ব্যাপারে যাচ্ছিলেন। পথিমধ্যে নওয়াপাড়া গ্রামের মধ্যে রেলপথ ক্রসিং করতে গেলে অসাবধানতাবশত হঠাৎ একটি ট্রেন তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এরপরই জ্ঞান হারান তিনি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদের দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনিসহ তার সঙ্গে ব্যবসায়ী বন্ধু প্রাথমিক চিকিৎসা নেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, এ রেল পয়েন্টে প্রায়ই বড় বড় দুর্ঘটনা ঘটে। এ পথ দিয়ে ভাঙ্গা থেকে সদরপুর উপজেলায় যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ। আটরশি জাকের মঞ্জিলের ওরসে প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এছাড়াও শিক্ষার্থীসহ প্রায় পাঁচটি গ্রামের হাজারো মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। এ ঘটনাস্থলে দুর্ঘটনা প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা রেলস্টেশন মাস্টার স্বপন সরকার বলেন, বিষয়টি আমি রেল পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর