images

দেশজুড়ে

বগুড়ায় ট্রাকচাপায় ২ বন্ধুর মৃত্যু

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০২:৪০ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় লিমন ও নেহাল নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নামুইট ভরতেতুলীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিমন নাটোরের দয়রামপুর বাগাতীপাড়া এলাকার এবং নেহাল নন্দীগ্রাম উপজেলার ভরতেতুলীয়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image

টাঙ্গুয়ার হাওরে তিন পাখি শিকারিকে কারাদণ্ড

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই বন্ধুকে উদ্ধার করে বিজরুল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে