ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টাঙ্গুয়ার হাওরে তিন পাখি শিকারিকে কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
দণ্ডপ্রাপ্ত রফিক মিয়া, কাইয়ুম মিয়া ও হারুন মিয়া। ছবি: আরটিভি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে তিন পরিযায়ী পাখি শিকারিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলার অংশের জলাভূমিতে পাখি শিকারের সময় বিষটোপ, ফাঁদ ও পাখি শিকারের সরঞ্জামসহ তিন শিকারিকে হাতেনাতে আটক করে টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত আনসার সদস্য ও স্থানীয় কমিউনিটি প্রতিনিধিরা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মইয়াজুড়ি গ্রামের রফিক মিয়া (৩০), একই গ্রামের কাইয়ুম মিয়া (৪০) ও মান্দিয়াতা গ্রামের হারুন মিয়া (৪৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে টাঙ্গুয়ার হাওরের গভীর জলাভূমিতে নিয়মিত টহল চলাকালে গোলাবাড়ি ও রামসিংহপুর আনসার ক্যাম্পের যৌথ অভিযানে ওই তিন শিকারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাখি শিকারিরা স্বীকার করেছে, অর্থের লোভে নিয়মিত পরিযায়ী পাখি শিকার করে তারা বাজারে বিক্রি করতেন।

আরও পড়ুন

গোলাবাড়ি আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএও) মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ প্রতিবেশ রক্ষায় এবং পরিযায়ী পাখিদের নিরাপদ রাখতে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। আজ তিনজন পরিযায়ী পাখি শিকারিকে আটক করে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা স্থানীয়দেরকে সচেতন করছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
আরও পড়ুন
‘টাকা নিয়ে’ ফ্যামিলি কার্ড দেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড