images

দেশজুড়ে

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৭:৫৭ পিএম

কুমিল্লার বরুড়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. রবিউল (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি রবিউল মির্জানগর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। গুরুতর আহত ফয়সাল কবীর আগানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে। 

আরও পড়ুন
Amit_Jamati0028

অমিতের প্রচারণায় জামায়াত কর্মীর আবেগঘন বার্তা, জানালেন সমর্থন

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সঙ্গে নিহত রবিউলের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। পূর্বের বিরোধের জেরে বুধবার দুপুরে রবিউলের নিজ বাড়ি ও শফিকের চায়ের দোকানের সামনের এলাকায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। 

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রবিউল গুরুতর এবং আরও দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এমআই