images

দেশজুড়ে

গভীর নলকূপের গর্তে পড়া সেই শিশুকে নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৮:৩৮ পিএম

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া সেই ৩ বছরের শিশু মেজবাহকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ সময় শিশুটি অচেতন অবস্থায় ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের কর্মকর্তারা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জোন-৩ এর উপ-সহাকরী পরিচালক আব্দুল মান্নান।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে শিশুটি গর্তে পড়ে নিখোঁজ হয়। 

তিনি বলেন, সার্চ ভিশন ক্যামরা দিয়ে আমরা ৩০ ফুট নিচে বাচ্চাটির অবস্থা শনাক্ত করেছি। পরে তাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

১০ লাখ টন পণ্য আটকে ভাসমান গুদাম তৈরি, নেপথ্যে বড় সিন্ডিকেট

গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ একই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

শিশুটির মা রাশেদা বেগম বলেন, ঘরের পাশে ঢালুস্থানে সরকারি প্রকল্পের টিউবওয়েলের জন্য তিন বছর পূর্বে গর্তটি তৈরি করা হয়েছিল। সেখানে আমরা খড়কুটো ফেলে ভরাট করার চেষ্টা করেছি। আজ বিকালে আমি ঘরে ছিলাম। ছেলেটি পাশে খেলছিল।  কখন পড়ে গেছে জানি না। পরে কান্না শুনে গিয়ে দেখি আমার ছেলেটি গর্তের ভিতরে। আম্মু, আম্মু বলে চিৎকার করছিল। 

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, একটি সরকারি প্রকল্পে গর্তটি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হচ্ছে। 

আরটিভি/এসআর