images

দেশজুড়ে

পরিত্যক্ত ব্যাগে মিলল দুটি সাউন্ড গ্রেনেড

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ০৫:৩৪ পিএম

বান্দরবান সদর উপজেলায় খেলতে গিয়ে দুই শিশুর চোখে পড়ে পরিত্যক্ত একটি শপিং ব্যাগ। সেটি খুলতেই বেরিয়ে আসে দুটি সাউন্ড গ্রেনেড। এ সময় গ্রেনেড দুটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সাউন্ড গ্রেনেড দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

শনিবার (৩১) দুপুর সাড়ে ১২টার দিকে সদর কাশেমপাড়া এলাকার ঝিরি থেকে গ্রেনেড দুটি উদ্ধার হয়। পরে দুটি গ্রেনেডই জেলা বাসস্টেশনের পুলিশ বক্সে জমা দেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image

যৌন হয়রানির পর চলন্ত অটোরিকশা থেকে তরুণীকে ধাক্কা, অতঃপর...

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সাউন্ড গ্রেনেড দুটি ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো থানা থেকে লুট করা। উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণে এসব গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এসব গ্রেনেড প্রাণঘাতী নয়।

জানতে চাইলে এ বিষয়ে জেলা পুলিশ সুপার আবদুর রহমান বলেন, দেখতে হ্যান্ডগ্রেনেডের মতো হওয়ায় অনেকে ভয় পেয়েছে। এগুলো বিস্ফোরণ হলে শুধু আওয়াজ ও ধোঁয়া হয়। এসব সাউন্ড গ্রেনেড ৫ আগস্টের পর দেশের কোনো থানা থেকে লুট হতে পারে। এরপর হয়তো কেউ ওই এলাকায় ফেলে গেছে।

আরটিভি/এমএ