যৌন হয়রানির পর চলন্ত অটোরিকশা থেকে তরুণীকে ধাক্কা, অতঃপর...

আরটিভি নিউজ  

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ০৪:৩৪ পিএম


যৌন হয়রানির পর চলন্ত অটোরিকশা থেকে তরুণীকে ফেলে দিলেন চালক, অতঃপর...
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় এক তরুণীকে যৌন হয়রানির পর ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগে জায়েদ নামে এক চালককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) তাকে আটক করা হয়।

জানা গেছে, উপজেলার মাটিয়া মসজিদ এলাকার ওই তরুণী ঈদের কেনাকাটার উদ্দেশ্যে গত সোমবার বিকেলে আদমপুর বাজারে যান। কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় তিনি পরিচিত চালক জায়েদের অটোরিকশায় ওঠেন। এ সময় অটোরিকশায় চালক ছাড়াও কাওছার নামে একজন এবং অজ্ঞাত আরও একজন যাত্রী ছিলেন। পরে অটোরিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা ওই তরুণীকে যৌন হয়রানি করেন। এ সময় তিনি চিৎকার করলে চলন্ত অবস্থায় ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। এতে তার মাথা, চোখ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় বাড়ি পৌঁছে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

হাসপাতালের চিকিৎসক ডা. সৌমিত্র সিনহা গণমাধ্যমকে জানান, তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী তরুণী গণমাধ্যমকে বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা যেন আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission