images

দেশজুড়ে

নিজের পাতা ফাঁদে মরলেন ২ কৃষক

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ০৭:০০ পিএম

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মনিরুল ইসলাম (৪০) ও আব্দুর রহিম (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে এবং আব্দুর রহিম শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, শিবপুর গ্রামে মনিরুল ইসলামের একটি টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষা করতে ক্ষেতের বেড়ার সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। শনিবার সকালে নিজ ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত মনিরুল ইসলামের পা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন ঘের মালিক আব্দুর রহিম। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image

যৌন হয়রানির পর চলন্ত অটোরিকশা থেকে তরুণীকে ধাক্কা, অতঃপর...

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

আরটিভি/এমএইচজে