images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৬ এএম

মুন্সীগঞ্জের নিমতলায় সামনে থাকা গাড়ির সঙ্গে সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে সুজন (৩৭)। তিনি পিকআপটির চালক ছিলেন। অপরজন হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার জীবনের ছেলে ইছারুল (২৫)। তিনি পিকআপটির সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন এবং যশোরে বসবাস করতেন।

আরও পড়ুন
LIpy_20260207_150509310

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে কাঁচা মালামাল বোঝাই করে পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে নিমতলা আন্ডারপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি পিকআপটিকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সুজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় সহকারী ইছারুলকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহও থানায় রাখা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের মরদেহ থানায় রয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এসআর