ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেছিল ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। তবে সেই ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এক বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের বিষয়টি জানিয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি সমস্যা সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি আবার কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে টানা ছয়দিন কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারিরা। এরপর শুক্র ও শনিবার স্থগিত ছিল কর্মসূচি।

এর মধ্যে ১৫ কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর আবারও কর্মসূচিতে ফিরে আন্দোলনকারীরা। দুদিনের বিরতির পর গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আবারও লাগাতার ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিন বন্ধ ছিল বহির্নোঙরের কার্যক্রমও। এতে পুরো বন্দর অচল হয়ে পড়ে।

তাদের দাবির মধ্যে রয়েছে- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকার কর্তৃক ঘোষণা দেয়া, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়া।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাকশিল্পে নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ
দেশের পোশাকশিল্প খাতে চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।
পোশাকশিল্পে নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ
এবার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সাভারে নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
এবার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
অপহরণের ১০ দিন পর অবশেষে উদ্ধার কলেজছাত্র রিদোয়ান
অপহরণের ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের কলেজছাত্র রিদোয়আন আনসারী (২৫)।
অপহরণের ১০ দিন পর অবশেষে উদ্ধার কলেজছাত্র রিদোয়ান
প্রতি মঙ্গলবার বিনামূল্যে সিজারিয়ান অপারেশন হয় এই হাসপাতালে 
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মঙ্গলবার সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে। দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় এই হাসপাতালে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম চালু হলো।
প্রতি মঙ্গলবার বিনামূল্যে সিজারিয়ান অপারেশন হয় এই হাসপাতালে 
এবারও হচ্ছে না সুন্দরবনের শত বছরের ঐতিহ্যবাহী রাসমেলা
২০২১ সাল থেকে বন্ধ রয়েছে সুন্দরবনের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী রাসমেলা। দুবলার চরে এবারও হচ্ছে না এই মেলা। তবে রাসপূর্ণিমা উপলক্ষে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী দুবলারচরে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।  পুর্ণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ নির্ধারিত আগের ৫টি রূট থাকছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।  সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘রাসমেলা এবারও হচ্ছে না। রাসপূর্ণিমা পূজা ও পূর্ণ স্নান উপলক্ষে দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীরা বন বিভাগের রুট পারমিট পাবেন। সে ক্ষেত্রে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। বন বিভাগের নির্দেশনা মানতে হবে।  জানা গেছে, পূজা ও পুর্ণ্যস্নানে আগত তীর্থযাত্রীরা বিভিন্ন নদী পথে লঞ্চ, ট্রলার, স্পীডবোট ও দেশি নৌকাযোগে গমন করে থাকেন। এক্ষেত্রে ৫টি রুট হলো- বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়–য়া শিবসা-শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর।  নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর এবং বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর।  পুর্ণ্যস্নানে অংশ নিতে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের ২২ থেকে ২৪ নভেম্বর-এ তিন দিনের জন্য অনুমতি প্রদান করা হবে এবং প্রবেশের সময় এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং লোকের সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায়পূর্বক পাস প্রদান করা হবে।  এছাড়া অনুমতি পেতে জাতীয় পরিচয়পত্রের কপিসহ তীর্থযাত্রীদের আবেদন করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে সিল মেরে পথ/রুট উল্লেখ্য করা হবে এবং তীর্থযাত্রী ও দর্শনার্থীগণ পছন্দমত একটি রুট বা পথ ব্যবহার করবেন।  ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা আরম্ভ হবে। রাসপূর্ণিমা পুর্ণ্যস্নানে উদ্দেশ্যে নির্ধারিত নৌযান রুটে শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইভ জ্যাকেট বা বয়া সংরক্ষণ করতে হবে।  রাস পূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের নিকট হতে প্রাপ্ত সনদপত্রের মূলকপি সঙ্গে রাখতে হবে।  সুন্দরবনের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ‘রাসমেলার প্রস্তুতি নিয়ে কেউ দুবলার চরে যেতে পারবে না। গত ৪ বছরের ধারাবাহিকতায় এবারও কোন মেলার অনুমতি নেই। কেবল রাসপূজা ও স্নানের জন্য সনাতন ধর্মাবলম্বীরা দুবলার চরে যাওয়ার অনুমতি পাবেন। তীর্থযাত্রীদের বন বিভাগের নিদের্শনা মেনে চলতে হবে।’   এ নির্দেশনা প্রতিপালনের জন্য দুবলার চরে যেতে আগ্রহী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এবার ২২ নভেম্বর নির্ধারিত পয়েন্ট থেকে একযোগে বন বিভাগের নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থেকে যাত্রা শুরু হবে। আবার ২৪ নভেম্বর ফিরতি যাত্রাও বন বিভাগের নিরাপত্তা বেষ্টনীতে একযোগে হবে। কেউ আলাদাভাবে যাওয়া আসার সুযোগ পাবেন না। রাস পূজা উপলক্ষে হরিণ শিকার বন্ধে বনে টহল জোরদার করা হচ্ছে।  উল্লেখ্য, ১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে শুরু হওয়া রাসমেলা এ অঞ্চলের প্রাচীনতম সাংস্কৃতিক উৎসব। এ সময়ে রাস পূর্ণিমার ভোরে বঙ্গোপসাগরের জলে স্নান করে ভক্তরা পাপ মোচন ও মঙ্গল কামনা করেন। ২০২১ সাল থেকে এখানে রাসমেলা বন্ধ রয়েছে। কেবল রাসপূজা ও পূর্ণস্নান কার্যক্রম চলে।  আরটিভি/এসআর  
এবারও হচ্ছে না সুন্দরবনের শত বছরের ঐতিহ্যবাহী রাসমেলা
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনকে নিয়োগ, করা যাবে অষ্টম শ্রেণি পাসেও আবেদন
চট্টগ্রাম বন্দরে সৌরবিদ্যুতের উদ্যোগ, চাহিদা মিটিয়ে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডেও
চট্টগ্রাম বন্দরে ১০০ কোটি টাকার বিদ্যুৎ বিল সাশ্রয়ে বিশাল উদ্যোগ