images

দেশজুড়ে

ভাই হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোট দিলেন মাসুমা হাদি

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১৮ পিএম

ঝালকাঠির নলছিটিতে ভাই ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তার বোন মাসুমা হাদি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। 

ভোটকেন্দ্রে প্রবেশের সময় মাসুমার হাতে থাকা প্ল্যাকার্ডে ভাই হত্যার বিচারের দাবি তুলে ধরা হয়। উৎসবমুখর পরিবেশের মধ্যেও তার এই প্রতিবাদী উপস্থিতি মুহূর্তেই কেন্দ্রের পরিবেশকে গম্ভীর করে তোলে। উপস্থিত ভোটার ও পথচারীরা তার দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

আরও পড়ুন
hatia

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিকসহ আহত ৩০ জন

ভোট প্রদান শেষে আবেগঘন কণ্ঠে মাসুমা হাদি বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, আর ভাইয়ের হত্যার বিচার চাওয়া আমার নৈতিক দায়িত্ব।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। দীর্ঘসূত্রতায় হতাশ পরিবার ও স্বজনরা দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছেন।

আরটিভি/এসকে