ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিকসহ আহত ৩০

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালী হাতিয়ায় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় বিটিভির এক রিপোর্টারসহ এনসিপির ৩০ নেতাকর্মী আহত হয়।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাহিরে এই হামলার ঘটনা ঘটে। এর মধ্যে চরঈম্বর বাংলা বাজার কেন্দ্রে পরিদর্শন শেষে আসার পথে হান্নান মাসুদের গাড়ী বহরে থাকা বিটিভির রিপোটার মিরাজ উদ্দিনের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। তারা মিরাজের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। এসময় তারা মিরাজের সাথে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককেও পিটিয়ে আহত করে।

এছাড়া একই ঘটনা ঘটেছে পৌরসভার তিন নং ওয়ার্ডের ওচখালী বাজারে। এই কেন্দ্রে হান্নান মাসুদ এর সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মো: ফয়সালের উপর হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জনের মতো লোক এসেছে। এদের মধ্যে চারজন ভর্তি আছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

হাসপাতালে ভর্তি হওয়া কর্মী সমর্থকদের দেখতে আসেন হান্নান মাসুদ এর স্ত্রী শ্যমলী সুলতানা জেদনী। তিনি আহত রোগীদের খোজ খবর নেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এই সময় তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হামলায় উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।

এই বিষয়ে হাতিয়া উপজেলা এনসিপির আহবায়ক শামছুল তিব্রিজ জানান, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাদা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের উপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারনে অনেক লোককে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, কয়েকটি জায়গায় হামলা হয়েছে বলে তিনি শুনেছন। তিনি নিজেও নির্বাচনের দায়িত্বে ব্যাস্ত সময় পার করছেন। পরবর্তীতে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
‘স্বপ্ন জয়ের পথে কচুয়ার উদ্যোক্তাগণ’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও ২ জন গ্রেপ্তার
অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সক্রিয় চক্রের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও ২ জন গ্রেপ্তার
এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত ২০-এর বেশি
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক শেখের (২২) গায়েবানা জানাজা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত ২০-এর বেশি
টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ আটক দুই
কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ১১ লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। 
টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ আটক দুই
আরও পড়ুন
পাকিস্তানে নিরাপত্তা কম্পাউন্ডে ভয়াবহ সন্ত্রাসী হামলা
খুলনায় ঠিকাদার সমিতির সহ-সভাপতিকে গুলি
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি