images

দেশজুড়ে

বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৫ পিএম

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জের লক্ষীপাশা এলাকায় একটি ঢাকা গামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। এ সময় পরিবহনে থাকা হেল্পার জিহাদ বাস গাড়িটির নিচে চাপা পড়ে নিহত হন। এই দুর্ঘটনায় পরিবহনে থাকা অন্তত ১৫ জন যাত্রী  আহত হয়েছেন। 

১৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের সময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা গামী লাবিবা পরিবহন বাকেরগঞ্জের লক্ষীপাশা পৌঁছলে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। 

আরও পড়ুন
Web-Image

হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমরা পরিবহনটি সড়কের পাশে খাদের মধ্যে দেখতে পাই। দুর্ঘটনার দুই ঘন্টা পরে পরিবহনটি খাদ থেকে উঠানো হলে পরিবহনের নিচ থেকে হেল্পার জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। 

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।  

আরটিভি/এমআই