ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ার বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্ৰামের আলাদি বাজারে বিএনপির এই ভাঙচুর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে এনসিপির নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতাদের অভিযোগ, গভীর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে এবং আসবাবপত্র নষ্ট করে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা কার্যালয়ে এসে ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পান। রাতে এনসিপির বিজয় মিছিল থেকে এই হামলা করা হয়।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, এটি এনসিপির পরিকল্পিত হামলা। রাজনৈতিকভাবে আমাদের ভয় দেখাতেই এই ভাঙচুর করা হয়েছে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আরও পড়ুন

তবে এ বিষয়ে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, আমাদের কোন লোক এই ঘটনায় জড়িত নয়। আমরা কোন সহিংসতা সমর্থন করি না। অন্যদিকে তারা বিভিন্ন জায়গায় এনপিপির কর্মীদের ওপর হামলা করছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, গত দুইদিন বেশ কয়েকটি জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিএনপি ও এনসিপি নেতা কর্মীরা পরস্পর জড়িত। বিএনপির অফিস ভাঙচুর এর বিষয়টি কেউ আমাকে জানাননি। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই দিকে ঘটনার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার এলাকায় টহল দিচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
আরও পড়ুন
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
থাপ্পড় মারা সেই শিক্ষিকাকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন বহিষ্কৃত বিএনপি নেতা
হঠাৎ পাসপোর্ট অফিসে এমপি মানিক, ধরলেন ৩ দালাল