images

দেশজুড়ে

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৬ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (৮) ও সোহানা (৯) নামে একই গ্রামের দুই প্রতিবেশী শিশুর মৃত্যু হয়েছে।
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহানা ওই একই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে এবং খাদিজা মো. ইউসুফের মেয়ে। তারা একে অপরের প্রতিবেশী বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Laxmipur0226

নদীতে ডুবে যাওয়া কিশোরের লাশ মিলল ৪ দিন পর

পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে খাদিজা ও সোহানা খেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্বজনরা তাদের খোঁজখুজি করে কোথাও না পেলে স্বজনরা বাড়ির পাশে পুকুরে নেমে খোঁজ করে। পুকুরে ডুবন্ত অবস্থায় প্রথমে খাদিজাকে খুঁজে পান তারা। এরপর খাদিজাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর কিছুক্ষণ পর একই পুকুর থেকে অপর শিশু সোহানার মরদেহও উদ্ধার করা হয়। 

শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে। নিহত শিশুদের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/এমএ