ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নদীতে ডুবে যাওয়া কিশোরের লাশ মিলল ৪ দিন পর

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীর স্রোতে ডুবে যাওয়ার চার দিন পর নিখোঁজ কিশোর মাসুম (১৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুম উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার নুর উদ্দিনের ছেলে। ‎এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মেঘনা নদীর চর কাঁকড়ায় বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।

আরও পড়ুন


জানা গেছে, গত বুধবার মাসুম তার ১৪জন বন্ধু মিলে পিকনিকের উদ্দেশ্যে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চরকাঁকড়ায় যায়। দুপুর ১টার দিকে তাদের ১১জন বন্ধু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় মাসুমসহ ৩জন নদীতে রেখে আসা তাদের নৌকা দেখতে যায়।

পরে মাসুম তার দুই বন্ধু নৌকায় উঠতে গেলে একটি বড় ঢেউ আসলে তারা ৩জন ঢেউয়ের সাথে ভেসে যায়। এক পর্যায়ে ২জন তীরে ফিরে আসলেও মাসুম নিখোঁজ হয়ে যায়। পরে পুরো সময় খোঁজাখুজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় চলে আসেন তারা।
‎
নিখোঁজ মাসুমের পারিবারের পক্ষ থেকে জানা যায়, মাসুম তার বন্ধুদের সাথে পিকনিকে গেলে সেখানে নদী স্রোতের সাথে ভেসে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি।
‎
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিখোঁজের পর মাসুমের মরদেহ উদ্ধারের জন্য নৌপুলিশকে অবগত করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যের পরিবারের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালামের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই সেই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করে। ছুটিতে বাড়িতে আসার পর শাহাদাত ও এমদাদের লোকেরা রাতে তার ওপর হামলা চালায়। তার হাত পা-ভেঙে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি আমার ছেলেকে ফোন করে ডেকে বিলের কাছে নিয়ে যায়। সেখানেই ওর ওপর হামলা হয়। হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। আরটিভি/এসআর  
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মানিকগঞ্জের ঘিওরে যমুনা টিভির সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হায়াত আলীর (৬০) বিরুদ্ধে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন।
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
আরও পড়ুন
বাঁচার জন্য চিৎকার করছিল সাজিদ, সাঁতার না জানায় পানিতে নামেনি আট বন্ধুর কেউ
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু