images

দেশজুড়ে

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:০৫ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোঃ ফিরোজ নূর নিহত হয়েছেন। নিহত ফিরোজ নূর নবাবগঞ্জ উপজেলার ফতেপুর মাড়াশ গ্রামের নওশাদ আলীর ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গোলাপগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর গুরতর আহত অবস্থায় স্থানীয়রা ফিরোজ নূরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন
Web-Image14

অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমআই