ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরনো ছবি

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়মনীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে। পরিস্থিতি ও সময় সুযোগ দেখে সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করব।

আরও পড়ুন

তিনি আর বলেন, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এটা চাইনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। সেটা আইনিভাবে দেখা হবে।

এ সময় গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
 গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে এখনও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের খবর আসছে। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে।
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছে।
স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান পলাশ
বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান পলাশ
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুদের মাঝে দেশ প্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
আরও পড়ুন
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান 
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি